গাজীপুরে বড় ভাইয়ের লাথিতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের লাথিতে প্রাণ হারালেন ছোট ভাই আজহারুল ইসলাম (৩৮)। গতকাল শুক্রবার সকালে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ীর আমবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও কোনাবাড়ী পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, বড় ভাই আবদুর রশিদ ও আজহারের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গতকাল সকাল সাড়ে আটটার দিকে দুজনের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। তাঁদের সঙ্গে রশিদের ছেলে মো. শিশিরও যোগ দিলে পরিস্থিতি মারমুখী হয়ে ওঠে। একপর্যায়ে রশিদ লাথি মারলে আজহারুল মাটিতে লুটিয়ে পড়েন। বাড়ির অন্য লোকজন তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, খবর পেয়ে আজহারুলের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।