গাজীপুরে ভবনের সিঁড়ি ভেঙে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় গতকাল মঙ্গলবার চারতলা ভবনের সিঁড়ি ভেঙে নিচে পড়ে ইউসুফ আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় ইউসুফের স্ত্রী ফরিদা পারভীন (৩৫) ও মেয়ে ইলমা আক্তার ওরফে টুম্পা গুরুতর আহত হন। ইউসুফ একটি স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাটিবলাই গ্রামে। মেয়ে ইলমা গাজীপুর মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউসুফ পরিবার নিয়ে শহরের বাসস্ট্যান্ড এলাকায় মো. কবির হোসেনের মালিকানাধীন ওই বাড়ির চারতলায় ভাড়া থাকতেন। গতকাল সকালে জরুরি কাজে তিনজনই একসঙ্গে বাড়ি থেকে বের হন। ভবনের তৃতীয় তলার সিঁড়িতে নামামাত্রই এটি হঠাৎ ভেঙে পড়ে।
এতে তিনজনই নিচে পড়ে যান। এ সময় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ইউসুফ মারা যান। তাঁর স্ত্রী ও মেয়ের অবস্থা গুরুতর।
জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, ঘটনার পর থেকে ভবনের মালিক পলাতক। দুর্বল কাঠামোর জন্য ভবনের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।