গাজীপুরে ভূগর্ভস্থ লাইনের পাইপ ফেটে গ্যাস বের হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার জিরানী এলাকায় (বিকেএসপির সামনে) গতকাল সোমবার ভূগর্ভস্থ গ্যাসলাইনের পাইপ ফেটে প্রায় আধা কিলোামিটার এলাকাজুড়ে গ্যাস বের হচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকার ভূগর্ভস্থ গ্যাসলাইনের পাইপ ফেটে হঠাৎ আগুন ধরে যায়। এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে সাভারের ইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন। রাস্তায় লাল কাপড় টানিয়ে তাঁরা ওই পথে যানবাহন চলাচল বন্ধ করে দেন। ইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, দুর্ঘটনা এড়াতে নবীনগর-কালিয়াকৈর সড়কের পূর্ব পাশের রাস্তা বন্ধ রয়েছে। তবে সড়কের অন্য পাশ দিয়ে যানবাহন চলাচল করছে। বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানানো হয়েছে।