গাজীপুরে ভেজাল সেমাই তৈরির কারখানা সিলগালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেজাল সেমাই তৈরির অপরাধে একটি কারখানা সিলগালা করে দিয়েছেন।
ভুরুলিয়া ফকিরবাড়ি এলাকায় তাজ বেকারির কারখানায় গতকাল বুধবার অভিযান চালানো হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভুরুলিয়া ফকিরবাড়ি এলাকার তাজ বেকারির কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভেজাল সেমাই তৈরি করা হচ্ছিল।
সেখান থেকে বিপুল পরিমাণ ভেজাল সেমাই জব্দ করে জনসমক্ষে ধ্বংস করা হয়। ওই কারখানার মালিক মনির হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে কারখানাটি সিলগালা করে দেন আদালত।