গাজীপুরে ভ্যান উল্টে ৭ পুলিশ আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সদর উপজেলার ইটাহাটা এলাকায় গতকাল রোববার শিল্প পুলিশের একটি ভ্যান উল্টে পুলিশের সাত সদস্যসহ আটজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ভোগড়া এলাকায় দায়িত্ব পালন শেষে ভ্যানযোগে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টঙ্গীর পুলিশ ক্যাম্পে ফিরছিল শিল্প পুলিশের একদল সদস্য। ইটাহাটা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভ্যানটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে পুলিশের সাত সদস্যসহ আটজন আহত হন।আহত ব্যক্তিরা হলেন: গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল হাই, সহকারী উপপরিদর্শক (এএসআই) হায়দার আলী, ভ্যানের চালক কনস্টেবল আল আমিন, ইলিয়াছ হোসেন, মো. তুষার, জহিরুল ইসলাম ও মো. হানিফ এবং পথচারী মো. হুমায়ূন। তাঁদের মধ্যে হুমায়ূনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পুলিশ সদস্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।