গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতে ৮ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গতকাল বৃহস্পতিবার পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ী ও বিদ্যুতের গ্রাহকদের আট লাখ ৩৭ হাজার ৭২০ টাকা জরিমানা করেন।জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণের কর্মকর্তা (উপসচিব) মো. শাহ আলম ও গাজীপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শম্পা কুণ্ডুর নেতৃত্বে গতকাল জেলা শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে মা ফার্মেসিকে ৫০ হাজার টাকা, গৌতম ফার্মেসিকে ৫০ হাজার টাকা, খান বেকারিকে পাঁচ হাজার টাকা এবং ওজনে কম দেওয়ার অভিযোগে দুটি মাংসের দোকানকে তিন হাজার টাকা জরিমানা ও মোট পাঁচটি মামলা করা হয়।অন্যদিকে গাজীপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার ও গাজীপুর পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) খালিদুল ইসলামের নেতৃত্বে বোর্ডবাজার ও শরীফপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে গ্রাহকদের বিরুদ্ধে নয়টি মামলা ও সাত লাখ ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।