গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর শহরে গতকাল সোমবার অভিযান চালিয়ে দুটি দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সূত্র জানায়, গতকাল শহরের আজিজুল হক সড়কের মেসার্স বি.বাড়িয়া একতা বেকারিকে তিন হাজার টাকা এবং মেসার্স খান ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যপণ্য বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই জরিমানা করা হয়। পরে সড়কের ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ বিন হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।