গাজীপুরে মসলার দোকান ও ঝুটের গুদামে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে পৃথক অগ্নিকাণ্ডে একটি মসলার দোকান ও পাঁচটি ঝুটের গুদাম পুড়ে গেছে। টঙ্গীর মিলগেট ও জয়দেবপুর বাজার এলাকায় এসব অগ্নিকাণ্ড ঘটে।
টঙ্গী ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোরশেদুল ইসলাম বলেন, গতকাল রোববার ভোর চারটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মিলগেট নামাবাজার এলাকার একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের গুদামগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। আগুনে বাবুল মিয়া, মো. কামরুজ্জামান, মো. মুহিন, কামরুল ইসলাম ও লিটন মিয়ার গুদাম ও মালামাল পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, শনিবার দিবাগত রাত একটার দিকে জয়দেবপুর বাজারে শাহিন মিয়ার মসলার দোকানে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। আগুনে দোকানে থাকা মসলা ও বিভিন্ন মালামাল পুড়ে যায়। মশার কয়েল বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।