গাজীপুরে মহাসড়ক ও বসতঘরে পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বর্ষণে গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে যায়। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।এলাকার লোকজন জানান, গতকাল শুক্রবার ভোর থেকে সকাল পর্যন্ত টানা বর্ষণে গাজীপুর সদর উপজেলার ভোগড়া, চৌধুরীবাড়ি, ঢাকা-বাইপাস, বাসন সড়ক, মালেকের বাড়ি, সাইনবোর্ডসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পানি জমে যায়। কোথাও হাঁটু পর্যন্ত পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন জানান, টানা বর্ষণের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে হাঁটু পর্যন্ত পানি জমে যায়। এদিকে দুই দিনের প্রবল বর্ষণে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার হরিণহাটি, বিশ্বাসপাড়া, পল্লী বিদ্যুৎ ও সফিপুর দক্ষিণপাড়া এলাকার শতাধিক বাড়িঘর, দোকানপাট ও রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান জানান, ওই সব এলাকার পানি নিষ্কাশনের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।