গাজীপুরে মা-ছেলেকে কুপিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গত শনিবার বিকেলে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সুমি আক্তার ও তাঁর পাঁচ বছরের সন্তান সেলিম ভূঁইয়াকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাঁদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।গৃহবধূর স্বামী ব্যবসায়ী জসিমউদ্দিন অভিযোগ করেন, জয়দেবপুর থানার শালনায় নয় শতাংশ জমি কিনে তিনি ঘর তুলে বসবাস করছেন। পাশেই তাঁর মামা জমিরউদ্দিনের জমি। বাটোয়ারা দলিলে বাড়ির পাশ থেকে ১০ ফুট রাস্তা দেওয়ার কথা থাকলেও জমিরউদ্দিন তা মানছেন না। গত শনিবার বিকেলে জমির ও তাঁর ভাই শামসুদ্দিনের নেতৃত্বে দুর্বৃত্তরা লাঠিসোঁটা নিয়ে তাঁর বাড়িতে চড়াও হন। একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁর ছেলের মাথায় কোপ দেয় এবং স্ত্রীর পেটে লাঠি দিয়ে আঘাত করে। জসিম দাবি করেন, জয়দেবপুর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।