গাজীপুরে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার সাড়ে ১৭ কেজি গাঁজা রাখার অপরাধে এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড দেন। তাঁর নাম জসিম ভূঁইয়া (৪০)। জসিমের বাড়ি ভৈরবের গজারিয়া এলাকায়।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকায় নির্বাহী হাকিম মল্লিকা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় স্থানীয় পরিবহন মালিক সমিতির কার্যালয়ের সামনে র্যাব-১-এর সদস্যরা জসিম ভূঁইয়াকে তল্লাশি করে তাঁর ব্যাগে ওই গাঁজা পান। পরে আদালত জসিমকে দুই বছরের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।