গাজীপুরে মাদকসহ চারজন গ্রেপ্তার, একজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে মাদকদ্রব্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-১ ও জেলা মাদকদ্রব্য অধিদপ্তর গত বৃহস্পতিবার রাত থেকে শুরু করে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদক বিক্রেতাদের গ্রেপ্তার করতে র‌্যাব-১-এর সদস্যদের নিয়ে গত বৃহস্পতিবার রাতে তারা যৌথ অভিযান শুরু করে। প্রথমে সদর উপজেলার মারিয়লী এলাকা থেকে পাঁচ কেজি গাঁজাসহ খোদেজা বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। রাতেই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা আরা বেগম গাঁজা ব্যবসার দায়ে খোদেজাকে এক বছরের কারাদণ্ডাদেশ ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডাদেশ দেন।ওই দিন দিবাগত রাতে সদর উপজেলার পশ্চিম বিলাশপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটে হানিফ মিয়া ও শরিফ হোসেনকে ২৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।গতকাল ভোরে জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক দক্ষিণপাড়া এলাকায় অপর এক অভিযানে ১১ কেজি গাঁজাসহ আবদুল আলীকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান জিল্লুর রহমান বলেন, ওই ঘটনায় জয়দেবপুর ও কালিয়াকৈর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।