গাজীপুরে মার্কেটে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার একটি সুপার মার্কেটে বৃহস্পতিবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল অনুপম সুপার মার্কেটের দোতলার কলাপসিবল গেট এবং ইলেকট্রনিক সামগ্রীর তিনটি দোকানের তালা ভেঙে নগদ টাকাসহ প্রায় ৩৬ লাখ টাকার মালামাল চুরি করে।শুক্রবার সকালে জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা কাটার বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করে। পুলিশ মার্কেটের নৈশপ্রহরী আবুল কালামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। জয়দেবপুর থানার (এসআই) দীপক চন্দ্র সাহা বলেছেন, এ ব্যাপারে মামলা হয়েছে।