গাজীপুরে মাসব্যাপী গ্রামীণ খেলাধুলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লির প্রায় হারিয়ে যাওয়া খেলাধুলা পুনরায় জনপ্রিয় করার লক্ষ্যে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে মাসব্যাপী গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী বলেন, বিলুপ্তপ্রায় গ্রামীণ এসব খেলাধুলা বর্তমান প্রজন্মের কাছে জনপ্রিয় করার চেষ্টার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলা থেকে জাতীয় পর্যায়ে এসব খেলার আয়োজন করা হবে। গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংসদ জাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।