গাজীপুরে মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দক্ষিণ পানিশাইল গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার চান মিয়া নামের এক মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর গলায় রশি পেঁচানো ছিল। এলাকাবাসী ও পুলিশ জানায়, চান মিয়ার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বিটিপাড়া গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি দক্ষিণ পানিশাইল গ্রামের পলাশ হাউজিং সোসাইটিতে বাস করতেন। তিনি জমি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গত বুধবার রাতে স্থানীয় একজন যুবক তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল সকালে পরিত্যক্ত একটি ঘরে তাঁর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।স্থানীয় চক্রবর্তী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ দাফন করা হয়েছে।