গাজীপুরে মেঘনা ব্যাংকের শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরের বরমী বাজারে মেঘনা ব্যাংক লিমিটেডের অষ্টম শাখার যাত্রা শুরু হয়েছে। গত রোববার ওই শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবদুল আলীম খান সেলিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নুরুল আমিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোহসিন মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।