গাজীপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার সমরসিংহ এলাকায় ঢাকা বাইপাস সড়কে গতকাল মঙ্গলবার যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে তিন যাত্রী নিহত এবং কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। ওই সড়কের নাগদা সেতুতে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়।নিহত ব্যক্তিরা হলেন: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খানচানা গ্রামের সিদ্দিক আহম্মেদ (৭০), চট্টগ্রামের পান ব্যবসায়ী নুরুল কবির (৪০) এবং জামালপুরের কাপড় ব্যবসায়ী ইলিয়াস (৩৫)। তাঁদের লাশ গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, সোনিয়া পরিবহনের ওই বাসটি চট্টগ্রাম থেকে টাঙ্গাইলের মধুপুরে যাচ্ছিল। গতকাল ভোরে বাসটি সমরসিংহ এলাকায় সেতু থেকে ২৫-৩০ ফুট নিচে খাদে পড়ে যায়। এলাকাবাসী ও গাজীপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাস থেকে তিনটি লাশ উদ্ধার করেন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।