গাজীপুরে যানজট নিরসনে পুলিশের আগাম প্রস্তুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদে ঘরমুখী মানুষ যেন গাজীপুরে যানজটে না পড়েন সে জন্য পুলিশ আগাম প্রস্তুতি নিয়েছে। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশ এরই মধ্যে কাজ শুরু করেছে। গতকাল বুধবার পুলিশ সুপার মো. হারুন অর রশীদ সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন।
ট্রাফিক ও কমিউনিটি পুলিশের সদস্যদের মধ্যে বিশেষ জ্যাকেট বিতরণ শেষে পুলিশ সুপার বলেন, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আশপাশের দোকানপাট ও স্থাপনা সরানোর কাজ শুরু হয়েছে। টঙ্গী স্টেশন রোড এলাকায় তিনটি আইপি ক্যামেরার সাহায্যে যানজট পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। ঈদের আগে চান্দনা চৌরাস্তা মোড়, ভোগড়া বাইপাস মোড়, চন্দ্রা ত্রিমোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও পর্যবেক্ষণচৌকি স্থাপনসহ বিশেষ টহল দল কাজ করবে।