গাজীপুরে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার হায়দরাবাদ এলাকায় কামাল হোসেন (২৮) নামের এক যুবক খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে তাঁর বাড়ির অদূরে রেললাইনের পাশে তাঁর লাশ পাওয়া যায়।পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত কামাল হায়দরাবাদ এলাকার হোসেন আলীর ছেলে। বুধবার রাত ১০টার দিকে মাছ ধরার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর সকালে রেললাইনের পাশে লাশ পাওয়া যায়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সুজায়েত জানান, একটি চুরির মামলায় নিহত কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা ছিল। পুলিশকে না জানিয়েই পরিবার ও এলাকার লোকজন গতকাল দুপুরে লাশ দাফন করছিল। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।