গাজীপুরে যুবক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদরের সালনায় ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশ থেকে জয়দেবপুর থানা পুলিশ অজ্ঞাতনামা (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গতকাল সোমবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।