গাজীপুরে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় রেললাইনের পাশ থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে গাজীপুর সদরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকায় রেললাইনের পাশে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তাঁরা পুলিশে খবর দেন। বিকেল পাঁচটার দিকে টঙ্গী রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লাশের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত যুবকের পরনে ছিল ছাই রঙের ওপর সোনালি চেকের টি-শার্ট ও জিনসের প্যান্ট। রেলওয়ের টঙ্গী ফাঁড়ির উপপরিদর্শক আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।