গাজীপুরে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার লুটিয়ারচালা এলাকায় ভবানীপুর-পিঙ্গাইল সড়কের পাশ থেকে গতকাল রোববার অজ্ঞাতনামা এক ব্যক্তির (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, লুটিয়ারচালা এলাকায় গতকাল সকালে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে জয়দেবপুর থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশের ধারণা, গত শনিবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে গেছে।জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।ট্রাকচাপায় মৃত্যু: গাজীপুরে গতকাল ট্রাকচাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গাজীপুর সদর উপজেলার বড়বাড়ি এলাকায় গতকাল সকাল ১০টার দিকে একটি ট্রাক একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রিকশাচালক মোফাজ্জল মিয়া (৩৫) নিহত হন।