গাজীপুরে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার নাওজোর এলাকা থেকে গতকাল শুক্রবার অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ (২৮) উদ্ধার করেছে পুলিশ।পুলিশ সূত্র জানায়, হর্টিকালচার সেন্টারের কাছে রাস্তার পাশের নর্দমায় একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গতকাল সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওই ব্যক্তির পরনে ছিল জিনসের প্যান্ট ও হলুদ রঙের প্রিন্টের শার্ট। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে ওই স্থানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।