গাজীপুরে যুবকের হাত বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ এলাকা থেকে গতকাল সোমবার দুপুরেদুই হাত বাঁধা অবস্থায় খলিলুর রহমান (৩৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সিটি করপোরেশনের আমবাগ এলাকার একটি বাড়ির পাশের কাঁঠালগাছের সঙ্গে গলায় চাদর পেঁচানো অবস্থায় এক যুবকের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা ছিল। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় নিহত খলিলুরের সঙ্গে থাকা মুঠোফোন দিয়ে তাঁর পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়।