গাজীপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে খুনের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পুইন্যারটেক এলাকায় সাওয়াজ ভূঁইয়া নামের এক ব্যক্তি যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।গৃহবধূ হলেন মাদারীপুর সদর উপজেলার আগলী গ্রামের ওয়াহেদ মোল্লা ব্যাপারীর মেয়ে শিল্পী বেগম (২৫)।গৃহবধূর পরিবার ও পুলিশের ভাষ্য অনুযায়ী, কয়েক দিন ধরে সাওয়াজ শিল্পীর বাবার কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। গতকাল সকাল সাড়ে আটটার দিকে তাঁদের মধ্যে আবারও বাগিবতণ্ডা শুরু হলে সাওয়াজ তাঁর হাতে থাকা কুড়াল দিয়ে শিল্পীর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শিল্পী মারা যান।