গাজীপুরে রাতে দুটি বাসে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও নাওজোড় এলাকায় গতকাল সোমবার রাতে দুটি বাস পুড়িয়ে দেয় হরতাল-সমর্থকেরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান।পুলিশ সূত্র জানায়, গতকাল রাত সোয়া আটটার দিকে কাপাসিয়াগামী একটি মিনিবাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চান্দনা চৌরাস্তার উত্তর পাশে যাত্রী তুলছিল। হঠাৎ একদল যুবক এসে যাত্রীদের নামিয়ে বাসে আগুন ধরিয়ে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভায়।এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হরতাল-সমর্থকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় বলাকা পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম বলেন, আগুনে পুড়ে বাস দুটির অনেক ক্ষতি হয়েছে।