গাজীপুরে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার বড়বাড়ি এলাকার একটি রাসায়নিক কারখানায় গত বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।কারখানা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে বড়বাড়ি এলাকার ‘ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি’ নামের কারখানার জেনারেটরের সুইচ বদলানোর সময় বৈদ্যুতিক স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কারখানার জেনারেটর, মিটার ও বৈদ্যুতিক তারসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে।কারখানা কর্তৃপক্ষের দাবি, অগ্নিকাণ্ডে কারখানার প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, অগ্নিকাণ্ডে ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।