লেগুনা-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহতের সংখ্যা ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের নাউজোড় চৌরাস্তা এলাকায় লেগুনা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে পৌঁছেছে। আহত হয়েছেন কয়েকজন। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন, মণি (৪০) ও মো. সাইদুর (২২)। আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে লেগুনার চালক ও চালকের সহকারী নিহত হন। লেগুনার আহত দুই যাত্রী গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান। দুর্ঘটনায় লেগুনার আহত যাত্রীরা একই হাসপাতালে চিকিৎসাধীন।
নাউজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহারের ভাষ্য, হতাহত ব্যক্তিরা সবাই লেগুনার যাত্রী ছিলেন। নিহত ব্যক্তিদের লাশ গাজীপুর সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। কাভার্ড ভ্যানের চালক পলাতক বলে তিনি জানান।