গাজীপুরে লেগুনার চাপায় নারী নিহত, মহাসড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল বৃহস্পতিবার দুপুরে লেগুনার চাপায় পোশাক কারখানার এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
নিহত নারী হলেন রংপুরের গঙ্গাচড়া এলাকার হাসান মিয়ার স্ত্রী ইসমত আরা (২৫)। তিনি স্থানীয় কোস্ট টু কোস্ট পোশাক কারখানার সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্র জানায়, দুপুরের খাবার সেরে আবার কারখানায় যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় ইসমত আরা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কে পড়ে যান। এ সময় কোনাবাড়ী থেকে চান্দনা-চৌরাস্তাগামী একটি লেগুনা তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে লেগুনা রেখে চালক পালিয়ে যান। এর প্রতিবাদে কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় মহাসড়কে গাড়ি চলাচল বিঘ্নিত হয়।