গাজীপুরে শিক্ষার্থী খুনের ঘটনায় বিক্ষোভ, ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার উত্তর ছায়াবীথি এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সাকিব হোসেন নামের এক এসএসসি পরীক্ষার্থীর নিহত হওয়ার ঘটনায় গতকাল শুক্রবার এলাকাবাসী বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গতকাল গাজীপুর সদর উপজেলার নয়াবাড়ি এলাকায় নিহত সাকিবের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এরপর এলাকাবাসী হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেন। পরে তাঁরা জোড়পুকুর এলাকায় পৌর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিনের একটি কার্যালয় ভাঙচুর করে। হাফিজ উদ্দিনের ভাতিজা হিমেল এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।গাজীপুর সদর উপজেলার উত্তর ছায়াবীথি এলাকায় গত বৃহস্পতিবার রাতে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাকিব নিহত হয়।