গাজীপুরে শিবিরের তিন কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা পাশা গেট এলাকা থেকে গতকাল শনিবার পুলিশ জামায়াতের স্থানীয় ইউনিট সেক্রেটারিসহ তিন শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: জামায়াতের পাশা গেট ইউনিটের সেক্রেটারি ও স্থানীয় মসজিদের ইমাম বগুড়ার বোরহান উদ্দিন (২৩) এবং কর্মী দিনাজপুরের মাসুদ রানা (২৭) ও আবদুস সাত্তার (২২)। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও মিছিল করার প্রস্তুতি নিচ্ছেন, এমন অভিযোগ পাওয়ার পর গতকাল দুপুরে মাটিকাটা পাশা গেট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।