গাজীপুরে শিল্প কারখানা রক্ষায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শিল্পকারখানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ বন্ধ এবং কারখানার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবিতে গাজীপুরে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় ওই মানববন্ধন করা হয়।এতে বিভিন্ন শিল্পকারখানার শতাধিক শ্রমিক ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, কোনাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলায়মান মিয়া, বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।বক্তারা সাভারে রানা প্লাজা ধসে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন। তাঁরা পোশাক খাত নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র না করার আহ্বান জানিয়ে বলেন, ষড়যন্ত্র করা হলে শিল্পপ্রতিষ্ঠান রক্ষায় শ্রমিক-মালিক ও এলাকাবাসী মিলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। যাঁরা শিল্পকারখানায় ভাঙচুর চালান, তাঁরা শুধু নামধারী শ্রমিক।