গাজীপুরে শিল্পমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ) সেনাবাহিনীর হাতে পরিচালনার দায়িত্বভার দেওয়া সঠিক ছিল বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি গতকাল দুপুরে গাজীপুরের শিমুলতলী এলাকায় অবস্থিত ওই কারখানা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। এর আগে শিল্পমন্ত্রী কারখানাস্থলে এসে পৌঁছালে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ মন্ত্রীকে অভ্যর্থনা জানান। বৈঠক শেষে মন্ত্রী কারখানার বিভিন্ন সেকশন ঘুরে দেখেন। এ সময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গাজীপুর প্রতিনিধি