গাজীপুরে শিশু অধিকার বিষয়ে শিশু সংলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু অধিকারবিষয়ক শিশু সংলাপ গতকাল সোমবার সকালে গাজীপুরের শাপলা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-১ আসনের সাংসদ অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বেসরকারি সংস্থা অর্গানাইজেশন ফর নেচারঅরিয়েন্টেড বাংলাদেশের (অর্নব) মহাসচিব সৈয়দ রিয়াজ মনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আয়েশ উদ্দিন, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, গাজীপুর জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নাসির উদ্দিন প্রমুখ।সংলাপে অংশগ্রহণকারী গাজীপুর জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা শিশু শিক্ষাসংক্রান্ত, শিশু অধিকার সুরক্ষাবিষয়ক ও শিশুদের বিনোদনবিষয়ক মোট ৩১টি সমস্যা উত্থাপন করে। প্রধান অতিথি ও সংশ্লিষ্ট অতিথিরা এসব সমস্যা সমাধানে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে গাজীপুর জেলার বিভিন্ন স্কুলের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।