গাজীপুরে শুরু হয়েছে তিন দিনের লালন সঞ্চরণোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী লালন সঞ্চরণোৎসব। শ্রীপুর উপজেলার লোহাগাছিয়ায় লালনভক্ত ফকির খালেক সাঁইয়ের আখড়া সাধুর বাজারে গতকাল বৃহস্পতিবার সকালে লালন সঞ্চরণোৎসব ও মেলার আয়োজন করা হয়। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন। আবদুল আওয়াল কাদরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম।বক্তব্য দেন পুলিশ সুপার মো. আবদুল বাতেন, শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল আজিজ হায়দার ভূঁইয়া প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীরা লালনগীতি গেয়ে শোনান। লালন সঞ্চরণোৎসব উপলক্ষে তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় নাগরদোলাসহ নানা আয়োজন নিয়ে স্টল সাজানো হয়েছে। উৎসবে কুষ্টিয়ার লালন অনুসারীদের নিয়ে সাধুসঙ্গ হবে। উৎসবে উপমহাদেশের খ্যাতিমান বাউলশিল্পী পূর্ণদাস বাউল, ফরিদা পারভীন, টুনটুন বাউলসহ দেশবরেণ্য বাউলশিল্পীরা লালনগীতি পরিবেশন করবেন।