গাজীপুরে শ্রমিক নিহত পরবর্তী সহিংস ঘটনায় তিনটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের বোর্ড বাজারে গত সোমবার বাসের চাপায় পোশাকশ্রমিক নিহতের জের ধরে সহিংস ঘটনায় জয়দেবপুর থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। একটি মামলা করেন বোর্ড বাজারের কুনিয়ার বেস্ট শার্টস লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) মো. জিয়াউল হোসেন। অপর মামলা দুটি করেন জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদির ও ওয়াহিদুজ্জামান।শার্টসের মামলার এজাহারে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, নিরাপত্তায় নিয়োজিত আনসারদের ওপর হামলা, রাইফেল ছিনতাইয়ের চেষ্টা ইত্যাদি অভিযোগ এনে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়।এসআই আবদুল কাদিরের করা মামলায় আসামি করা হয়েছে নিহত শ্রমিক সুজন মিয়ার ঘাতক বাসের অজ্ঞাতনামা চালককে।ময়নাতদন্ত শেষে নিহত পোশাকশ্রমিক সুজনের লাশ গতকাল দুপুরে তাঁর বাবা মো. তোতা মিয়ার কাছে হস্তান্তর করা হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ এসব খবরের সত্যতা নিশ্চিত করেছেন।