গাজীপুরে সংঘর্ষে আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈরে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার উপজেলার সূত্রাপুর ইউনিয়নের ভাউমান টালাবহ গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ভাউমান টালাবহ গ্রামের আজগর আলীর সঙ্গে পাশের মির্জাপুর উপজেলার কুড়িপাড়া এলাকার সুভাষ চন্দ্র শিকদারের (৫৫) ১০ শতক জমি নিয়ে বিরোধ চলছে। আজগর আলী ওই জমিতে বসবাস করে আসছিলেন। গতকাল সকালে সুভাষ চন্দ্রের ভাড়াটে সন্ত্রাসীরা লাঠিসোঁটা নিয়ে ওই জমি দখল করতে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।