গাজীপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বশির উদ্দিন ও উজ্জ্বল নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। গতকাল সোমবার চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।র্যাব সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চান্দনা চৌরাস্তাসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে বশির ও উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ছোরা, একটি চাপাতিসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।র্যাব-১-এর সহকারী পরিচালক মিলু মিয়া বিশ্বাস বলেন, গ্রেপ্তার করা ওই যুবকেরা স্থানীয় বাচ্চু গ্রুপের সক্রিয় সদস্য।