গাজীপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের পিরুজালী পাতিলবান্দা গ্রামের বাসিন্দারা সন্ত্রাসী হামলায় নিহত আজিম উদ্দিনের হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছে। গতকাল শুক্রবার বিকেলে গ্রামের পিরুজালী পাতিলবান্দা ভূমিহীন ক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।স্থানীয় ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত আজিম উদ্দিনের স্ত্রী জান্নাতুল ফেরদৌসী লিখিত বক্তব্যে বলেন, পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় দুলাল মিয়া, জামান, মান্নানসহ অন্যরা তাঁর স্বামী আজিম উদ্দিনকে অফিস থেকে বাড়ি ফেরার পথে ২১ ডিসেম্বর মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর ও কুপিয়ে আহত করে। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে গাজীপুর সদর হাসপাতাল ও পরে ঢাকায় নেওয়া হলে ২৭ ডিসেম্বর তিনি মারা যান। ওই ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা করা হলেও আজও মূল আসামিকে গ্রেপ্তার করা হয়নি।