গাজীপুরে সন্দেহভাজন পাঁচ ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার পূবাইল এলাকা থেকে গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহভাজন পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন প্রথম আলোকে জানান, ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালিয়ে পূবাইল কলেজগেট এলাকা থেকে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি চাপাতি, দুটি ছোরা ও একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে।