গাজীপুরে সহকর্মীর লাশ নিয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ীর বাইমাইল এলাকায় ভাড়া বাসায় গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে হূদেরাগে আক্রান্ত হয়ে মনির হোসেন (৩৫) নামে এক পোশাকশ্রমিক মারা যান।খবর পেয়ে মনিরের বাসায় ছুটে যান তাঁর সহকর্মীরা। চাকরি হারানোর সংবাদে মনিরের মৃত্যু হয়েছে অভিযোগ এনে সহকর্মীরা সন্ধ্যা ছয়টার দিকে তাঁর লাশ নিয়ে কারখানার সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন। মনির বাইমাইলে এনটিকেসি নামের একটি কারখানায় আয়রনম্যান হিসেবে কাজ করতেন। গতকাল কারখানায় সাপ্তাহিক বন্ধ ছিল।গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (অপারেশন) দেওয়ান লালন আহাম্মেদ বলেন, বিভিন্ন সময়ে আন্দোলন ও সমস্যা সৃষ্টির কারণে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বৃহস্পতিবার ২৩ জন শ্রমিককে ছাঁটাই করে এনটিকেসি কর্তৃপক্ষ। ওই ছাঁটাইয়ের তালিকায় মনিরের নাম নেই। তার পরও ছাঁটাইয়ের কারণে মনিরের মৃত্যু হয়েছে—এমন গুজব তুলে কয়েকজন শ্রমিক বিক্ষোভ ও আন্দোলন শুরু করেন। এ সময় শ্রমিকেরা কারখানার ফটকে মনিরের লাশ নিয়ে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এনটিকেসির একাধিক শ্রমিক প্রথম আলোকে বলেন, তাঁরা শুনেছেন যে মনির হোসেনকেও কারখানা থেকে ছাঁটাই করা হয়েছে। চাকরি হারানোর দুঃখে তিনি হূদেরাগে মারা যান। এ কারণে তাঁরা বিক্ষোভ করছেন।কারখানা বন্ধ থাকায় এনটিকেসি কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।