গাজীপুরে সাফারি পার্ক পরিদর্শনে উপমন্ত্রী জ্যাকব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব গত শুক্রবার দুপুরে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে পার্কের প্রকল্প পরিচালক ও বন সংরক্ষক তপন কান্তি দে উপমন্ত্রীর কাছে পার্কের নানা সীমাবন্ধতা ও অভাবের কথা তুলে ধরেন। এ সময় উপমন্ত্রী সমস্যা সমাধানের আশ্বাস দেন।
তপন কান্তি দে বলেন, সাফারি পার্কে ১১টি বাঘ, নয়টি সিংহ, চারটি জিরাফ, চারটি হাতি, ২৮টি কুমির, ২০টি ম্যাকাউ, তিন শতাধিক টিয়া, নয়টি ভালুক, ২৩টি হরিণ, ৪৫টি ক্রাউন ফ্রিজেন্ট ও ছয়টি জেব্রাসহ ৪৭ প্রজাতির সহস্রাধিক পশু-পাখি রয়েছে।
গাজীপুরের শ্রীপুরের ইন্দ্রপুর (বাঘেরবাজার) এলাকায় তিন হাজার ৬৯০ একর জায়গার ওপর সাফারি পার্কটি গড়ে তোলা হয়েছে।