গাজীপুরে সাবেক সেনাসদস্যের স্ত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলায় গত মঙ্গলবার সাবেক এক সেনাসদস্যের স্ত্রী নাজমা বেগমের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পাবনার বেড়া থানার ছোটপায়না গ্রামের নওশের আলীর ছেলে সাবেক সেনাসদস্য আজিম উদ্দিন শ্রীপুরের মেঘনা নিট কম্পোজিট কারখানায় চাকরি করতেন। তিনি স্ত্রী নাজমাকে নিয়ে সদর উপজেলার নগপাড়া এলাকার আমজাদ হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। গত মঙ্গলবার রাতে ওই বাড়ির গোসলখানা থেকে দুর্গন্ধ পেয়ে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। পরে ওই দিন রাত সাড়ে ১২টার দিকে পুলিশ গোসলখানার পানির ড্রামের ভেতর থেকে নাজমার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।নাজমা নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার খিদিরপুর গ্রামের মৃত আবদুল গফুর সিকদারের মেয়ে।নাজমার বড় ভাই আবদুর রশিদ সিকদার জানান, পাঁচ বছর আগে রূপগঞ্জের সিকদার গার্মেন্টে আজিম উদ্দিন চাকরি করতেন। একই কারখানায় তাঁর বোন নাজমাও চাকরি করতেন। চাকরির সূত্র ধরেই তাঁদের মধ্যে পরিচয় ও বিয়ে হয়।