গাজীপুরে সিটি হসপিটালসহ দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও রি-এজেন্ট পাওয়ায় গাজীপুরের একটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ওই দুটি প্রতিষ্ঠান থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আরেফিন রেজওয়ান আদালত পরিচালনা করেন। এ সময় গাজীপুরের শিমুলতলী ক্যাম্পে কর্মরত র্যাব-১-এর সহকারী পরিচালক জিয়াউর রহমানসহ তাঁর বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহরের কাজী মার্কেটে গাজীপুর সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং রহমান ডায়াগনস্টিকে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও রি-এজেন্ট ছিল। বিপজ্জনক অস্ত্রোপচার কক্ষের জন্য গাজীপুর সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও রি-এজেন্ট থাকায় রহমান ডায়াগনস্টিক স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।