গাজীপুরে সিরামিক কারখানায় বিস্ফোরণে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে একটি সিরামিক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম রফিকুল ইসলাম। জেলা সদরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিমে হোতাপাড়া বেগমপুর এলাকায় অবস্থিত সানপাওয়ার সিরামিক কারখানায় গতকাল সোমবার ওই বিস্ফোরণ ঘটে। কারখানার নির্বাহী পরিচালক মো. আফজাল মনির জানান, দুপুর ১২টার দিকে শ্রমিকেরা কাজ করার সময় কারখানার ড্রায়ার বিভাগের নাইট্রোজেন গ্যাস সিলিন্ডার ও তেলের ট্যাংক বিস্ফোরিত হয়। এতে ছয় কর্মকর্তা-কর্মচারী গুরুতর আহত হন। তাঁরা হলেন কারখানার সুপারভাইজার মো. আলী হোসেন, ফ্লোর ইনচার্জ মোশারফ হোসেন, টিম লিডার মো. সেলিম মিয়া, শ্রমিক আবদুল হক, আক্কাস আলী ও রফিকুল ইসলাম।