প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদরের সালনা মোল্লাপাড়া এলাকায় ‘মা সোয়েটার’ নামের একটি তৈরি পোশাক কারখানা পুড়ে গেছে। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে কারখানায় আগুন লাগে।কারখানার একাধিক কর্মকর্তা জানান, কারখানা ছুটি হলে অধিকাংশ শ্রমিক-কর্মচারী বাড়ি চলে যান। সাড়ে আটটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন সারা কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিস থেকে দমকলের কর্মীরা ঘটনাস্থলে আসেন। কিন্তু এর আগেই প্রায় সব মাল পুড়ে যায়।কারখানার অন্যতম মালিক কাউসার আহমেদ জানান, আগুনে টিনশেড কারখানার অবকাঠামো এবং যন্ত্রপাতির বেশিরভাগই পুড়ে গেছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে নিশ্চিত হওয়ার জন্য তাঁরা ঘটনা তদন্ত করে দেখছেন।