গাজীপুরে স্ত্রী খুন স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের রানীপুর এলাকায় গতকাল বুধবার আসমা আক্তার নামে এক গৃহবধূ (২৩) খুন হয়েছেন। এ ঘটনায় জয়দেবপুর থানার পুলিশ স্বামী মিন্টু মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে।গতকাল সকালে পুলিশ স্বামীর ঘর থেকে আসমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আসমার বাড়ি কাপাসিয়া উপজেলার জায়গির এলাকায়।হোতাপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) সৈয়দ মো. আজহারুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে মিন্টু মিয়ার বসতঘর থেকে রক্ত বের হতে দেখে বাড়ির লোকজন দরজা খুলে আসমার রক্তাক্ত লাশ দেখতে পায়। মরদেহের মাথা, গলা, নাক, চোখ ও পেটে জখমের চিহ্ন ছিল। স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের জেরেই এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান জানান, মিন্টুর ঘর থেকে তাঁর ব্যবহূত রক্তমাখা লুঙ্গি ও জুতা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।