গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. ফারুক হোসেনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক গতকাল সোমবার দুপুরে এ দণ্ডাদেশ দেন। পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ফারুক হোসেন গাজীপুরের টঙ্গীর হাজীর বস্তির জীবন হোসেনের ছেলে। গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম বলেন, টঙ্গীর ভরান তমিজ শাহর মাজার এলাকার আবু ইউসুফ দেওয়ানের মেয়ে রত্না আক্তারের সঙ্গে ফারুক হোসেনের বিয়ে হয়। তাঁদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।  ২০১০ সালের ২ আগস্ট রত্নাকে হত্যা করেন তিনি। সকালে খবর পেয়ে রত্নার বাবা আবু ইউসুফ মেয়ের লাশ দেখে পুলিশকে জানান। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় প্রথমে টঙ্গী থানায় অপমৃত্যুর মামলা হয়।