গাজীপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন।
দণ্ডাদেশ পাওয়া আসামি হলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর এলাকার মো. ইব্রাহীমের ছেলে মো. আবদুস সাত্তার (৩৪)।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের বাড়িয়ালী এলাকার একটি বাড়িতে সপরিবার ভাড়া থেকে আবদুস সাত্তার ও তাঁর স্ত্রী মোসা. হাসিনা (৩৪) পোশাক কারখানায় চাকরি করতেন। ২০১৬ সালের ৫ মার্চ সকালে হাসিনা কর্মস্থলে যান। কিন্তু ওই রাতে তিনি বাসায় ফেরেননি। পরদিন সকালে গাজীপুর সিটি করপোরেশনের টেকনগপাড়া এলাকায় পতিত জমিতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় হাসিনার লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয় ব্যক্তিরা। পরে পুলিশ লাশ উদ্ধার করে লাশ মর্গে পাঠায়। এ ঘটনায় ৭ মার্চ নিহত হাসিনার ভাই মো. রাজ্জাক জয়দেবপুর থানায় মামলা করেন।