গাজীপুরে স্পিনিং মিলে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কোনাবাড়ি এলাকায় আজ শনিবার সকাল সোয়া সাতটার দিকে কাদের সিনথেটিক অ্যান্ড কম্পোজিট স্পিনিং মিল নামে সুতা তৈরির একটি কারখানায় আগুন লেগেছে।
আগুন লাগার খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর ও টঙ্গীর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল সাড়ে ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছিল।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মো. আক্তারুজ্জামান প্রথম আলোকে জানান, কারখানার নিচতলা থেকে আগুনের সূত্রপাত। দ্রুত তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তিনতলা ভবনের দোতলায় ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, তবে আগুনে কেউ হতাহতের খবর জানা যায়নি। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও এই কর্মকর্তা তাৎক্ষণিক জানাতে পারেননি।